# Tags

সাত দফা দাবিতে পঞ্চগড়ে জাগপার মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি-জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারী ও গণভোটের আয়োজন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ সাত দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জাগপা।

বুধবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে আল বাঈকের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

এ সময় বক্তব্য দেনন জেলা জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, সদর উপজেলা জাগপা সভাপতি আনোয়ারুল ইসলাম, আটোয়ারী উপজেলা জাগপা সাধারণ সম্পাদক বজলুর রহমান, বোদা উপজেলা জাগপা নেতা লুৎফর রহমান, জেলা যুব জাগপা সভাপতি কামরুজ্জামান কুয়েত, সাধারণ সম্পাদক মোকসেদুল আলম, জাগপা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সেলিম প্রমুখ। #